ইরানে কি মার্কিন হামলা আসন্ন? মধ্যপ্রাচ্যে রণসাজ ঘিরে তুঙ্গে যুদ্ধাতঙ্ক
January 15, 20269:30 am

আরব দুনিয়ায় মার্কিন সামরিক ঘাঁটির তৎপরতা এবং ইরানের আকাশসীমা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজছে। কাতারের আল উদেইদ এয়ার বেস থেকে মার্কিন কর্মী প্রত্যাহার এবং কুয়েতে বিশেষ সতর্কতা জারির পর পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে। তেহরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে যে, হামলা হলে মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু করা হবে।
প্রেসিডেন্ট ট্রাম্পের রহস্যময় বার্তা ও আকাশসীমায় বিমান চলাচল বন্ধ রাখা কার্যত এক অনিশ্চয়তা তৈরি করেছে। ইরানে চলমান বিক্ষোভ ও ব্যাপক প্রাণহানির আবহে এই সামরিক প্রস্তুতি বিশ্বজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে। যদিও হোয়াইট হাউস আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, তবে যে কোনো মুহূর্তে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা।