মার্কিন হামলার আতঙ্ক: আকাশসীমা বন্ধ করল ইরান, এয়ার ইন্ডিয়ার একাধিক বিমান বাতিল
January 15, 202611:08 am

ইরানে সরকার-বিরোধী বিক্ষোভ এবং মার্কিন হামলার আশঙ্কায় দেশটির আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার খাতিরে এয়ার ইন্ডিয়া তাদের উড়ানপথ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে অনেক বিমান বাতিল ও বিলম্বিত হচ্ছে। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ যাত্রীদের শেষ মুহূর্তের আপডেট দেখে বিমানবন্দরে আসার পরামর্শ দিয়েছেন।
উদ্ভূত পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে তেহরানের ভারতীয় দূতাবাস। আকাশসীমা বন্ধ থাকায় আটকে পড়া ভারতীয়দের বিকল্প স্থলপথে প্রতিবেশী দেশ হয়ে ফেরার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। মার্কিন সাইবার হামলার ভয়ে ইরানে ইন্টারনেট পরিষেবাও আংশিক ব্যাহত হওয়ায় বিমান চলাচলে জটিলতা আরও বেড়েছে।