মুম্বইয়ের মসনদ কার হাতে? বিএমসি নির্বাচনে নজিরবিহীন নিরাপত্তায় শুরু ভোটযুদ্ধ
January 15, 202610:09 am

বৃহন্নুম্বই পৌর নিগমসহ মহারাষ্ট্রের ২৯টি পৌর সংস্থায় বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে হাইভোল্টেজ ভোটগ্রহণ। বিএমসির ২২৭টি ওয়ার্ডের ভাগ্য নির্ধারণে নেমেছেন ভোটাররা, যার মধ্যে ১১৪টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত। বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি এবং শিবসেনার বিবদমান গোষ্ঠীগুলোর মধ্যেকার এই লড়াইয়ে মুম্বইজুড়ে মোতায়েন করা হয়েছে ২৫ হাজারেরও বেশি পুলিশকর্মী।
সকাল থেকেই বুথগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ছে। মোহন ভাগবত থেকে শুরু করে অক্ষয় কুমারের মতো তারকারা ইতিপূর্বেই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। ১৬ জানুয়ারি ভোট গণনার মাধ্যমে স্পষ্ট হবে, দেশের সবচেয়ে ধনী এই পুরসভার ক্ষমতা কার দখলে থাকছে। মোট ১৫,৯৩১ জন প্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণে আজ ভোট উৎসবে মেতেছে বাণিজ্যনগরী।