মহাকাশে চরম স্বাস্থ্য সংকট! মিশন আসাম্পূর্ণ রেখেই তড়িঘড়ি পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর

মহাকাশ গবেষণার ইতিহাসে এই প্রথম বড়সড় মেডিক্যাল ইমার্জেন্সি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) থাকা চার নভশ্চরের মধ্যে একজনের আকস্মিক অসুস্থতার কারণে তড়িঘড়ি অভিযান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নাসা। গত অগাস্টে ছয় মাসের জন্য পাঠানো ‘ক্রু-১১’ মিশনের সদস্যদের নির্ধারিত সময়ের প্রায় এক মাস আগেই ফিরিয়ে আনা হচ্ছে। স্পেসএক্স ক্যাপসুলে চড়ে বৃহস্পতিবার তারা পৃথিবীর পথে রওনা দিয়েছেন এবং শুক্রবার প্রশান্ত মহাসাগরে তাদের অবতরণের কথা রয়েছে।

নিরাপত্তা ও গোপনীয়তার স্বার্থে অসুস্থ নভশ্চরের নাম বা রোগের ধরন প্রকাশ করেনি নাসা। কক্ষপথে থাকা অবস্থায় অসুস্থতার সঠিক মূল্যায়ন সম্ভব না হওয়ায় এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে আইএসএসের ২৫ বছরের ইতিহাসে এমন নজিরবিহীন ঘটনা আর ঘটেনি। আমেরিকা, রাশিয়া ও জাপানের এই গবেষক দলটিকে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ফেরার কথা ছিল। বর্তমানে তাদের শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *