মার্কিন হামলার আতঙ্ক! আকাশসীমা বন্ধ করল ইরান, বড় পদক্ষেপ এয়ার ইন্ডিয়ার

মার্কিন হামলার আতঙ্ক! আকাশসীমা বন্ধ করল ইরান, বড় পদক্ষেপ এয়ার ইন্ডিয়ার

ইরানে অভ্যন্তরীণ অস্থিরতা ও মার্কিন হামলার আশঙ্কায় দেশটির আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন আকাশপথের যাত্রীরা। নিরাপত্তার স্বার্থে ইরান ও পার্শ্ববর্তী অঞ্চলের উড়ানপথ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া। এর ফলে একাধিক বিমান যেমন বিকল্প পথে চলছে, তেমনই অনেক বিমান বাতিল করা হচ্ছে। শেষ মুহূর্তের বিভ্রান্তি এড়াতে যাত্রীদের বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে উড়ানের সময়সূচী যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, তেহরানের ভারতীয় দূতাবাস নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে। আকাশসীমা বন্ধ থাকায় ভারতীয়রা কীভাবে ফিরবেন, তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছানোয় আকাশপথের পাশাপাশি সাইবার হামলার ভয়ে ইন্টারনেট পরিষেবাও ব্যাহত হচ্ছে ইরানে। বর্তমান পরিস্থিতিতে যাত্রী ও বিমানকর্মীদের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অচলাবস্থা বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *