সোনা কেনার মোক্ষম সুযোগ! হুড়মুড়িয়ে কমলো দাম, জানুন আজকের লেটেস্ট রেট
January 15, 202611:08 am

টানা ঊর্ধ্বগতির পর দেশের বাজারে আজ অনেকটাই সস্তা হলো সোনা। বৃহস্পতিবার ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ৮২ টাকা কমে দাঁড়িয়েছে ১৪,৩১৮ টাকায়। পাশাপাশি ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার দামেও উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গেছে, যা সাধারণ ক্রেতাদের স্বস্তি দিচ্ছে।
অন্যদিকে, এমসিএক্স (MCX) বাজারে সোনা ও রূপা রেকর্ড উচ্চতা স্পর্শ করলেও আজ ঘরোয়া বাজারে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। শেয়ার বাজার ছুটির কারণে বন্ধ থাকলেও কমোডিটি মার্কেটে লেনদেনের ওপর নজর রাখছেন বিনিয়োগকারীরা। গত কয়েকদিনের তুলনায় আজকের এই দাম হ্রাস গয়না প্রেমীদের জন্য বড় সুযোগ।