বঙ্গ-বিজেপিতে শুভেন্দু ঘনিষ্ঠদের ডানা ছাঁটা: খুশির হাওয়া আদি শিবিরে
January 15, 202611:07 am

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় রদবদল বঙ্গ-বিজেপিতে। রাজ্য ও জেলা সাংগঠনিক পদের তালিকা থেকে বাদ পড়েছেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ নেতা কৌস্তভ বাগচী ও সজল ঘোষরা। দলের এই সিদ্ধান্তে শুভেন্দু ক্ষুব্ধ হলেও দীর্ঘদিনের আদি নেতারা দারুণ খুশি। তাঁদের মতে, পুরনো মুখের প্রাধান্য দলকে শক্তিশালী করবে।
শুভেন্দু ঘনিষ্ঠরা ব্রাত্য হলেও নতুন তালিকায় জয়জয়কার নিশীথ প্রামাণিক ও তাপস রায়ের মতো নেতাদের। মেদিনীপুর ও কাঁথির মতো গুরুত্বপূর্ণ জেলাতেও শুভেন্দুর প্রভাব কমেছে বলে রাজনৈতিক মহলের ধারণা। এই রদবদলের ফলে দলে আদি বনাম নব্য দ্বন্দ্ব মেটে কি না, এখন সেটাই দেখার।