ইউকো ব্যাংকে চাকরির বড় সুযোগ, শূন্যপদ ১৭৩টি: এখনই আবেদন করুন
January 15, 202611:07 am

ইউকো ব্যাংক জেনারেলিস্ট এবং স্পেশালিস্ট অফিসার পদে ১৭৩ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকিং, আইটি এবং ফিনান্স সেক্টরে ক্যারিয়ার গড়তে আগ্রহী স্নাতক, সিএ বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বয়সসীমা ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আগ্রহী প্রার্থীদের ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট uco.bank.in-এ গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ট্রেড ফাইন্যান্স, সফটওয়্যার ডেভেলপার ও সাইবার সিকিউরিটিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় এবং আকর্ষণীয় বেতন কাঠামোর সুযোগ থাকছে এই নিয়োগে।