ডিজিপি রাজীব কুমারসহ ৩ পুলিশকর্তাকে সাসপেন্ড করার আবেদন সুপ্রিম কোর্টে
January 15, 202612:03 pm

আইপ্যাক অফিসে ইডির তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগে পশ্চিমবঙ্গের ডিজিপি রাজীব কুমার, পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং ডিসিপি প্রিয়ব্রত রায়কে সাসপেন্ড করার আবেদন জানাল ইডি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানির শুরুতেই কেন্দ্রীয় সংস্থা এই চাঞ্চল্যকর আর্জি দাখিল করে। কয়লা কেলেঙ্কারি মামলার তদন্তে বাধা সৃষ্টির অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইডির অভিযোগ, তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি এবং নথিপত্র সরিয়ে নেওয়ায় তদন্ত প্রক্রিয়া ব্যাহত হয়েছে। বিচারপতি পিকে মিশ্র ও বিপুল পাঞ্চোলির এজলাসে এই মামলার শুনানি শুরু হয়েছে। এর আগে কলকাতা হাইকোর্টে তৃণমূলের আবেদন খারিজ হওয়ায় সুপ্রিম কোর্টের এই শুনানি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।