শহরে সিবিআইয়ের মেগা অপারেশন: সাতসকালে ৫ জায়গায় তল্লাশিতে তোলপাড় কলকাতা

শহরে সিবিআইয়ের মেগা অপারেশন: সাতসকালে ৫ জায়গায় তল্লাশিতে তোলপাড় কলকাতা

শহরে ফের কেন্দ্রীয় এজেন্সির বড়সড় তৎপরতা। ব্যাঙ্ক জালিয়াতি ও আর্থিক দুর্নীতির অভিযোগে বৃহস্পতিবার ভোর থেকে কলকাতা ও নিউটাউনের ৫টি স্থানে একযোগে তল্লাশি শুরু করেছে সিবিআই। নিউ আলিপুরের এক ব্যবসায়ীর আবাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় এই অভিযান চলছে।

নির্বাচনী আবহে ইডির পর সিবিআইয়ের এই সক্রিয়তা নিয়ে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, বিপুল অঙ্কের টাকা জালিয়াতি ও তা বিদেশে পাচারের যোগসূত্র খুঁজতেই এই হানা। আধিকারিকরা বর্তমানে বিভিন্ন নথি খতিয়ে দেখছেন। এই অভিযানের ফলে শহরজুড়ে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *