মার্কিন হামলার আতঙ্ক! আকাশসীমা বন্ধ করল ইরান, বিপাকে ভারতীয় যাত্রীরা
January 15, 202612:03 pm

আমেরিকার সাইবার হামলার আশঙ্কায় নিজেদের আকাশসীমা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। বৃহস্পতিবার থেকেই দেশটিতে অসামরিক বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এয়ার ইন্ডিয়া তাদের বিমানের রুট পরিবর্তন করেছে। এর ফলে বিমান চলাচলে বিলম্ব এবং কিছু ফ্লাইট বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
অন্যদিকে, বিক্ষোভের জেরে ইরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিতের দাবি জানিয়েছে আমেরিকা। যদিও তেহরান এখনও এ বিষয়ে কোনো সরকারি বিবৃতি দেয়নি। অভ্যন্তরীণ অস্থিরতা ও মার্কিন হুমকির জোড়া ফলায় বর্তমানে ইরানে যুদ্ধকালীন পরিস্থিতি বিরাজ করছে। সে দেশে আটকে থাকা ভারতীয়দের ফেরা নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।