বাংলায় থাবা বসাচ্ছে নিপা? আক্রান্তের সংস্পর্শে ৮২ জন, বাড়ছে আতঙ্ক
January 15, 202612:03 pm

রাজ্যে দ্রুত ছড়াচ্ছে নিপা ভাইরাসের উদ্বেগ। উত্তর ২৪ পরগনার এক বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও নার্স আক্রান্ত হওয়ার পর এবার তাঁদের সংস্পর্শে আসা ৮২ জনের খোঁজ মিলেছে। এদের মধ্যে কয়েকজনের শরীরে প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ায় বাড়ছে চাঞ্চল্য। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র থেকে বিশেষ বিশেষজ্ঞ দল রাজ্যে আসছে।
সংক্রমণ রুখতে রাজ্য স্বাস্থ্য দফতর কড়া নজরদারি ও কন্টাক্ট ট্রেসিং শুরু করেছে। জরুরি প্রয়োজনে সাধারণ মানুষের জন্য একাধিক হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। বর্তমানে আক্রান্ত ও সন্দেহভাজনদের বেলেঘাটা আইডি হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হলেও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে তৎপর প্রশাসন।