বাংলায় ‘জয় শ্রীরাম’ বলতে অস্বীকার করায় পৈশাচিক অত্যাচার, যুবকের শরীরে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা!

বাংলায় ‘জয় শ্রীরাম’ বলতে অস্বীকার করায় পৈশাচিক অত্যাচার, যুবকের শরীরে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা!

ওড়িশাগামী ট্রেনে যাওয়ার পথে চাকদহ স্টেশনে বচসার জেরে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ উঠল। আক্রান্ত যুবকের দাবি, একদল দুষ্কৃতী তাঁকে একটি নির্জন মাঠে নিয়ে গিয়ে ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করে এবং প্রতিবাদ করায় বেধড়ক মারধরের পর শরীরে সিগারেটের ছ্যাঁকা দেয়। বর্তমানে তিনি বেলডাঙা হাসপাতালে চিকিৎসাধীন।

এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী নেতারা, যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, বাংলায় এ ধরনের সাম্প্রদায়িক উস্কানি বরদাস্ত করা হবে না। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে আক্রান্তের পরিবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *