বিস্ফোরক ঘোষণা তেজ প্রতাপের: মকর সংক্রান্তিতেই কি মিশে যাচ্ছে RJD ও JJD?
January 15, 202612:17 pm

মকর সংক্রান্তির পুণ্যতিথিতে বিহারের রাজনীতিতে বড়সড় রদবদলের ইঙ্গিত দিলেন জনশক্তি জনতা দল (JJD) নেতা তেজ প্রতাপ যাদব। বুধবার পটনায় আয়োজিত ঐতিহ্যবাহী ‘দই-চূড়া’র ভোজে তিনি ঘোষণা করেন, খুব শীঘ্রই রাষ্ট্রীয় জনতা দল (RJD)-র সঙ্গে মিশে যেতে চলেছে তাঁর দল। দীর্ঘদিনের রাজনৈতিক দূরত্ব ঘুচিয়ে এদিন বাবা লালু প্রসাদ যাদবের উপস্থিতিতেই এই ঐক্যের বার্তা দেন তিনি।
পারিবারিক আবহে আয়োজিত এই মেগা অনুষ্ঠানে বিহারের রাজ্যপাল আরিফ মহম্মদ খান ও উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহাসহ একাধিক হেভিওয়েট নেতা উপস্থিত ছিলেন। বাবার আশীর্বাদকে পাথেয় করে তেজ প্রতাপ জানান, বড়দের দোয়া নিয়েই তিনি এবার নতুন রাজনৈতিক যাত্রা শুরু করবেন। তবে ছোট ভাই তেজস্বী যাদবের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠলে রসিকতার ছলে তাঁর দেরি করে ঘুম থেকে ওঠার প্রসঙ্গটিও টেনে আনেন তিনি।