১০০ ভুলে যান! বিপদে দ্রুত সাহায্য পেতে রাজ্যে আসছে একটি ম্যাজিক নম্বর

পুলিশ, দমকল বা অ্যাম্বুলেন্স—এখন সব জরুরি পরিষেবা মিলবে মাত্র একটি কল দিয়ে। রাজ্যে খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে সর্বভারতীয় হেল্পলাইন নম্বর ‘১১২’। নবান্ন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সরকারের ‘নির্ভয়া তহবিল’-এর অর্থায়নে এই জিপিএস ভিত্তিক অত্যাধুনিক প্রকল্পটির কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। এর ফলে কোনো দুর্ঘটনা বা বিপর্যয়ের সময় সাধারণ মানুষ দ্রুত সুশৃঙ্খল প্রশাসনিক সহায়তা পাবেন।
নতুন এই পদ্ধতিতে একটি কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে সমস্ত জরুরি পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে। জিপিএস প্রযুক্তির মাধ্যমে কলদাতার অবস্থান ও পরিচয় মুহূর্তেই শনাক্ত করে প্রয়োজনীয় বিভাগকে সতর্ক করা হবে। মূলত জরুরি পরিস্থিতিতে মানুষের প্রাণ বাঁচাতে এবং পরিষেবার গতি বাড়াতেই এই সমন্বিত ব্যবস্থা চালু করা হচ্ছে। এই হেল্পলাইন চালু হলে বিপদের সময় নাগরিকদের আর আলাদা আলাদা নম্বরে ফোন করার প্রয়োজন পড়বে না।