মার্কিন মুলুকে ঢোকা বন্ধ! বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিত করল ট্রাম্প প্রশাসন
January 15, 20261:05 pm

২১শে জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা ইস্যু করা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করছে ট্রাম্প প্রশাসন। সরকারি সুবিধার অপব্যবহার রোধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রে প্রবেশের বৈধ পথগুলো আরও সীমিত হয়ে পড়ল। দক্ষিণ এশিয়ার পাকিস্তান, নেপাল ও আফগানিস্তানের নামও এই তালিকায় রয়েছে।
তবে অ-অভিবাসী, পর্যটক বা ব্যবসায়িক ভিসার ক্ষেত্রে এই স্থগিতাদেশ কার্যকর হবে না। যদিও বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশের পর্যটকদের জন্য ৫ থেকে ১৫ হাজার ডলারের বাড়তি জামানত বা ভিসা বন্ডের নিয়ম চালু হচ্ছে। এছাড়া দেশটিতে সব ধরনের আশ্রয় আবেদনের সিদ্ধান্তও স্থগিত রাখা হয়েছে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে বিশ্বজুড়ে অভিবাসন প্রত্যাশীদের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়েছে।