অষ্টম বেতন কমিশন: ১ জানুয়ারি থেকেই কার্যকর, এককালীন কত টাকা এরিয়ার পাবেন কর্মীরা?

অষ্টম বেতন কমিশন: ১ জানুয়ারি থেকেই কার্যকর, এককালীন কত টাকা এরিয়ার পাবেন কর্মীরা?

অষ্টম বেতন কমিশনের প্রতীক্ষায় থাকা ৫০ লক্ষ কেন্দ্রীয় কর্মী ও ৬৯ লক্ষ পেনশনভোগীদের জন্য বড় খবর। ২০২৬ সালের জানুয়ারি থেকে এই কমিশন কার্যকর হওয়ার কথা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি। তবে কমিশন যখনই গঠিত হোক না কেন, নিয়ম অনুযায়ী কর্মীরা ১ জানুয়ারি ২০২৬ থেকেই বকেয়া বা এরিয়ার সুবিধা পাবেন।

যদি ২০২৭ সালে কমিশন অনুমোদিত হয়, তবে পূর্ববর্তী মাসগুলোর বর্ধিত বেতন এককালীন বকেয়া হিসেবে দেওয়া হবে। এর ফলে সরকারি কর্মীদের হাতে একবারে মোটা অঙ্কের টাকা আসার সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে বেতন কাঠামোর পরিবর্তন ও ডিএ বৃদ্ধি নিয়ে জোর আলোচনা চলছে সংশ্লিষ্ট মহলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *