তৃণমূল ও বিজেপি ছেড়ে ১৮ জনের বড়সড় দলবদল! জটেশ্বরে কোন সমীকরণে বাড়ছে KSDC-র শক্তি?
January 15, 202612:29 pm

আলিপুরদুয়ারের জটেশ্বরে তৃণমূল ও বিজেপি শিবিরে বড়সড় ধস নামিয়ে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলে (KSDC) যোগ দিলেন ১৮ জন কর্মী। সোমবার রাতে ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩/১৪৯ নম্বর পার্টে এক বিশেষ যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে আনুষ্ঠানিকভাবে দলত্যাগীদের হাতে সংগঠনের পতাকা তুলে দিয়ে স্বাগত জানানো হয়।
কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের জেলা সহ-সভাপতি সুভাষ রায় ও ব্লক সম্পাদক সত্যজিত অধিকারীর উপস্থিতিতে এই দলবদল রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। সংগঠনের শক্তি বৃদ্ধিতে এই যোগদান বড় ভূমিকা নেবে বলে দাবি নেতৃত্বের। স্থানীয় স্তরে বিজেপির ও তৃণমূলের ঘর ভাঙায় এখন নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে এই এলাকায়।