ভোটকেন্দ্রে অক্ষয়ের পা জড়িয়ে ভক্তের কান্না, সাহায্যের আর্তি শুনে যা করলেন অভিনেতা!
January 15, 202612:35 pm

নয় বছর পর অনুষ্ঠিত বৃহন্মুম্বই পুরনিগম নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে সকালে ভোটকেন্দ্রে পৌঁছান বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। ভোট দিয়ে ফেরার সময় এক মহিলা ভক্ত হঠাৎ অভিনেতার পা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। ওই মহিলা জানান, তাঁর বাবা ঋণের দায়ে জর্জরিত এবং চরম বিপদে আছেন। অভিনেতার কাছে বাবার জীবন বাঁচাতে আর্থিক সাহায্যের কাতর আবেদন জানান তিনি।
ভক্তের এই করুণ আর্তি শুনে মুখ ফিরিয়ে নেননি অক্ষয় কুমার। তিনি ধৈর্য ধরে মহিলার কথা শোনেন এবং নিজের টিমের সদস্যকে ফোন নম্বর দিয়ে রাখার নির্দেশ দেন। এই সংকটে পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে অক্ষয় আবারও ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। নেটপাড়ায় অভিনেতার এই মানবিক আচরণের ভিডিওটি এখন ঝড়ের গতিতে ভাইরাল।