বিএমসি নির্বাচন: মুম্বইয়ের মসনদ দখলে ঠাকরে বনাম শিন্ডে-বিজেপি মহারণ

বিএমসি নির্বাচন: মুম্বইয়ের মসনদ দখলে ঠাকরে বনাম শিন্ডে-বিজেপি মহারণ

২০১৭ সালের পর আজ মহারাষ্ট্রের ২৯টি পৌর নিগমে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিশেষ করে এশিয়ার ধনী নগর প্রশাসন বিএমসি দখল করা রাজনৈতিক দলগুলোর কাছে এক মর্যাদার লড়াই। বাল ঠাকরের উত্তরাধিকার প্রমাণে এই নির্বাচনে রাজ ও উদ্ধব ঠাকরে যেমন এক হয়েছেন, তেমনি একনাথ শিন্ডের কাছে এটি নিজেকে প্রমাণের বড় সুযোগ।

অন্যদিকে, ১৩৭টি আসনে প্রার্থী দিয়ে বিজেপি একাই বড় জয়ের লক্ষ্যে নামছে। পাশাপাশি পুণেসহ বিভিন্ন এলাকায় একক শক্তিতে লড়ছে অজিত পওয়ারের এনসিপি। ৮৯৩টি ওয়ার্ডে চলা এই ভোটগ্রহণের ফলাফল ১৬ জানুয়ারি জানা যাবে, যা মহারাষ্ট্রের ক্ষমতার ভরকেন্দ্র নির্ধারণ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *