মমতার বিরুদ্ধে ইডির বিস্ফোরক মামলা: সুপ্রিম কোর্টে আজ হাইভোল্টেজ শুনানি

মমতার বিরুদ্ধে ইডির বিস্ফোরক মামলা: সুপ্রিম কোর্টে আজ হাইভোল্টেজ শুনানি

আই-প্যাক তল্লাশিতে বাধা ও নথি চুরির অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করল ইডি। কেন্দ্রীয় সংস্থার দাবি, তল্লাশির সময় মুখ্যমন্ত্রী সশরীরে উপস্থিত হয়ে প্রমাণ নষ্ট ও আধিকারিকদের হুমকি দিয়েছেন। এমনকি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে বরখাস্ত করার আর্জিও জানিয়েছে ইডি।

আজ সর্বোচ্চ আদালতে এই মামলার ফয়সালা হওয়ার সম্ভাবনা রয়েছে। নিরপেক্ষ তদন্তের স্বার্থে পুরো বিষয়টি সিবিআই-কে হস্তান্তরের আবেদনও জানানো হয়েছে। অন্যদিকে, রাজ্য সরকারও পাল্টা ক্যাভিয়েট দাখিল করে প্রস্তুত। সব মিলিয়ে কলকাতার আই-প্যাক দফতর থেকে শুরু হওয়া এই আইনি লড়াই এখন দিল্লির দরবারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *