থানায় হাজিরা দিতে হবে না শুভেন্দু অধিকারীকে, হাইকোর্টে বড় স্বস্তি বিরোধী দলনেতার

থানায় হাজিরা দিতে হবে না শুভেন্দু অধিকারীকে, হাইকোর্টে বড় স্বস্তি বিরোধী দলনেতার

তৃণমূল নেতা তথা প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগে আইনি জটিলতায় জড়িয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মালদার চাঁচল থানা তাকে সশরীরে হাজিরার নির্দেশ দিলেও, কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে তাতে সাময়িক স্থগিতাদেশ জারি হলো।

আদালত স্পষ্ট জানিয়েছে, শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদের জন্য এখনই থানায় ডাকা যাবে না। তবে তদন্তের স্বার্থে পুলিশ চাইলে তাকে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ করতে পারবে। মালদার চাঁচল থানার সমন চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী, যেখানে আজ বিচারপতি তাকে এই রক্ষাকবচ প্রদান করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *