আইপ্যাক মামলা: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্যের, স্বস্তিতে ইডি
January 15, 20266:04 pm

আইপ্যাক মামলায় বড়সড় স্বস্তি পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় আধিকারিকদের বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের করা চারটি এফআইআর-এর ওপর ৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, তদন্ত চলাকালীন কেন্দ্রীয় সংস্থার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা সাজে না। একইসঙ্গে ঘটনাস্থলের সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
শুনানিতে ইডি অভিযোগ করে, রাজ্য পুলিশ তথ্যপ্রমাণ নষ্টের চেষ্টা করছে। কেন্দ্রীয় সংস্থা এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিও জানিয়েছে। কয়লা পাচার মামলায় আইপ্যাক কর্ণধারের অফিসে তল্লাশি ঘিরে তৈরি হওয়া আইনি লড়াইয়ে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ রাজ্য সরকারের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।