SAI হস্টেলে দুই নাবালিকা খেলোয়াড়ের রহস্যমৃত্যু: তোলপাড় ক্রীড়ামহল

SAI হস্টেলে দুই নাবালিকা খেলোয়াড়ের রহস্যমৃত্যু: তোলপাড় ক্রীড়ামহল

কেরলে সাই (SAI) হস্টেলের ঘর থেকে উদ্ধার হলো ১৭ ও ১৫ বছর বয়সী দুই নাবালিকা অ্যাথলিটের ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার ভোরে প্রশিক্ষণে উপস্থিত না হওয়ায় দরজা ভেঙে তাঁদের নিথর দেহ উদ্ধার করে কর্তৃপক্ষ। মৃতদের মধ্যে একজন অ্যাথলিট এবং অন্যজন কবাডি খেলোয়াড় ছিলেন।

ঘটনাস্থলে পৌঁছে কোল্লাম পুলিশ তদন্ত শুরু করেছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই মর্মান্তিক ঘটনায় হস্টেলের নিরাপত্তা ও আবাসিকদের মানসিক স্বাস্থ্য নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *