বিএসএফ-এর শীর্ষে বাংলার আইপিএস প্রবীণ কুমার, বড় রদবদল এনআইএ-তেও
January 15, 20266:04 pm

কেন্দ্রীয় সরকারি নির্দেশিকায় দুই আধাসামরিক বাহিনী ও এনআইএ-র শীর্ষপদে বড়সড় রদবদল ঘটল। বিএসএফ-এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব পাচ্ছেন ১৯৯৩ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইপিএস প্রবীণ কুমার। এর আগে তিনি আইটিবিপি-র প্রধান হিসেবে নিযুক্ত ছিলেন।
অন্যদিকে, আইটিবিপি-র নতুন প্রধান হচ্ছেন দক্ষ আধিকারিক শত্রুজিৎ সিং কাপুর এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র দায়িত্বভার গ্রহণ করছেন রাকেশ আগরওয়াল। চিন সীমান্তে নজরদারি ও অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।