বিস্ফোরক ইরান: ‘যেকোনো উপায়ে দেশ ছাড়ুন’, ভারতীয়দের জন্য জরুরি সতর্কতা জারি দিল্লির

বিস্ফোরক ইরান: ‘যেকোনো উপায়ে দেশ ছাড়ুন’, ভারতীয়দের জন্য জরুরি সতর্কতা জারি দিল্লির

ইরানে সরকার বিরোধী গণবিক্ষোভ চরম আকার ধারণ করায় সে দেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বিক্ষোভ ও দমনপীড়নে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে, যেখানে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। এমতাবস্থায় ভারতীয়দের চরম সতর্কতা অবলম্বনের পাশাপাশি অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার জারি করা নতুন নির্দেশিকায় ভারতীয় দূতাবাস স্পষ্ট জানিয়েছে, যারা বর্তমানে ইরানে আছেন তারা যেন অবিলম্বে যেকোনো উপলব্ধ পরিবহণ মাধ্যমে দেশ ত্যাগ করেন। এছাড়া প্রবাসী ভারতীয়দের সবসময় পাসপোর্ট ও প্রয়োজনীয় পরিচয়পত্র সাথে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির অবনতি ঘটায় গত ৫ জানুয়ারির পর দ্বিতীয়বার এই সতর্কবার্তা দিল ভারত সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *