আইপ্যাক কাণ্ডে তোলপাড়: রাজীব কুমারের সাসপেনশন চেয়ে সুপ্রিম কোর্টে ইডি!

আইপ্যাক কাণ্ডে এবার সরাসরি রাজ্যের পুলিশ মহানির্দেশক রাজীব কুমারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গত ৮ জানুয়ারি সল্টলেকে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের অফিসে তল্লাশি চলাকালীন কেন্দ্রীয় সংস্থার কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজীব কুমারসহ উপস্থিত সমস্ত পুলিশ কর্মীদের অবিলম্বে সাসপেন্ড করার পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রককে বিভাগীয় তদন্ত শুরুর অনুরোধ জানিয়েছে ইডি।

তদন্তকারী সংস্থার দাবি, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সরকারি কাজে বাধা প্রদান এবং নথি চুরির অভিযোগ ঘিরে রাজ্য ও কেন্দ্রের সংঘাত নতুন মাত্রা পেয়েছে। ইডি ইতিমধ্যেই শীর্ষ আদালতে জানিয়েছে যে, উচ্চপদস্থ কর্মকর্তাদের হস্তক্ষেপে তাদের অভিযানে বিঘ্ন ঘটেছে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই মামলার গুরুত্বপূর্ণ শুনানি হওয়ার কথা রয়েছে। উচ্চ আদালতের রায় কোন দিকে যায় এবং রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের ভাগ্যে কী রয়েছে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *