ভারতীয়দের চাকরি ‘বিক্রি’ করছে মার্কিন সংস্থাগুলি? ট্রাম্পের কড়াকড়িতে তুঙ্গে বিতর্ক!
January 15, 20263:31 pm

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফিরতেই এইচ-১বি (H1B) ভিসা নিয়ে শুরু হয়েছে চরম অস্থিরতা। মার্কিন নেটিজেনদের একাংশ অভিযোগ তুলেছেন যে, স্থানীয়দের বঞ্চিত করে সংস্থাগুলি অবৈধভাবে ভারতীয়দের কাছে চাকরি ‘বিক্রি’ করছে। এই বিতর্কের মাঝেই ডিসেম্বরে নির্ধারিত ভারতীয়দের বহু ভিসার সাক্ষাৎকার হঠাৎ বাতিল হওয়ায় সেদেশে কাজের সুযোগ নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ট্রাম্প প্রশাসনের নতুন নিয়মে বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে সরকারি নজরদারি বাধ্যতামূলক করা হয়েছে। অভিবাসন নীতিতে এই কড়াকড়ির ফলে মার্কিন সংস্থাগুলোর ওপর চাপ বাড়ছে, যা নিয়ে ইতিমধ্যেই আদালতে আইনি লড়াই শুরু করেছে বণিকসভা। দক্ষ ভারতীয় কর্মীদের ভবিষ্যৎ এখন কোন দিকে মোড় নেয়, তা নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উৎকণ্ঠা।