মুখ ঢাকা গায়কই কি দিশার নতুন প্রেমিক? ফাঁস হলো তলবিন্দরের আসল পরিচয়
January 15, 20266:04 pm

বলিউড অভিনেত্রী দিশা পাটানির সাথে গায়ক তলবিন্দরের প্রেমের গুঞ্জন এখন তুঙ্গে। এতদিন ফেসপেন্ট বা মাস্কের আড়ালে মুখ ঢেকে রাখলেও, সম্প্রতি একটি অনুষ্ঠানে দিশার সাথে হাত ধরে দেখা গেছে তাকে। বাবার স্মৃতি রক্ষা এবং সাধারণ মানুষের মতো ব্যক্তিগত জীবন উপভোগ করতেই তিনি জনসমক্ষে চেহারা লুকিয়ে রাখতেন বলে জানিয়েছেন।
গায়ক হিসেবে তুমুল জনপ্রিয় তলবিন্দর কেন আত্মগোপন করে থাকতেন, তা নিয়ে ভক্তদের কৌতূহল ছিল দীর্ঘদিনের। তবে সম্প্রতি মাস্কহীন ছবি ভাইরাল হওয়ায় তাদের সম্পর্কের বিষয়টি অনেকের কাছেই পরিষ্কার হয়ে গেছে। যদিও প্রেম বা ব্যক্তিগত গোপনীয়তা প্রসঙ্গে দিশা পাটানি কিংবা তলবিন্দর এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।