বিএমসি নির্বাচনে তারকার হাট: সপরিবারে ভোট দিলেন অক্ষয়-তামান্না-জন
January 15, 20266:04 pm

দীর্ঘ চার বছর পর শুরু হওয়া মুম্বই পৌর কর্পোরেশন (বিএমসি) নির্বাচনে সকালেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন বলিউড তারকারা। অক্ষয় কুমার, শচীন তেন্ডুলকর থেকে শুরু করে তামান্না ভাটিয়া ও জন আব্রাহাম—সবাইকে নিজ নিজ ভোটকেন্দ্রে দেখা গেছে। তামান্না ও জন তাঁদের বাবা-মায়ের সঙ্গে এসে ভোট দিয়ে অন্যদেরও উৎসাহিত করেন।
সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া এই ভোটযুদ্ধে ১,৭০০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমির খানের পরিবার, শ্রদ্ধা কাপুর এবং সুনীল শেট্টিসহ আরও অনেক তারকাকে আঙুলে কালির দাগ নিয়ে ক্যামেরায় পোজ দিতে দেখা যায়। আগামী ১৬ জানুয়ারি এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।