সাহস দেখিয়েও মেলেনি প্রতিদান! বাল্যবিবাহ রুখে দেওয়া ‘বীরাঙ্গনা’ হাসিনার পুরস্কার কি বিশ বাঁও জলে?

সাহস দেখিয়েও মেলেনি প্রতিদান! বাল্যবিবাহ রুখে দেওয়া ‘বীরাঙ্গনা’ হাসিনার পুরস্কার কি বিশ বাঁও জলে?

নিজের বাল্যবিবাহ রুখে রাজ্য সরকারের ‘বীরাঙ্গনা’ সম্মাননা পেলেও প্রতিশ্রুত পুরস্কার মূল্য পাননি পুরুলিয়ার হাসিনা খাতুন। আন্তর্জাতিক শিশু অধিকার দিবসে মালদহ থেকে এই সম্মাননা দেওয়া হলেও দুই মাস অতিক্রান্ত, অথচ ৫ হাজার টাকা এখনও ওই ছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েনি। দিনমজুর বাবার অভাবী সংসারে পড়াশোনা চালিয়ে যেতে ওই অর্থের জন্য চাইল্ড হেল্পলাইন থেকে প্রশাসনের দরজায় কড়া নাড়ছে দশম শ্রেণির এই কিশোরী।

যদিও প্রশাসন সূত্রে খবর, শীঘ্রই হাসিনার অ্যাকাউন্টে পুরস্কারের টাকা পাঠানো হবে। বর্তমানে রাজ্যের স্পনসরশিপ প্রকল্পে মাসে ৪ হাজার টাকা পেলেও সম্মানের প্রাপ্য অর্থ না পাওয়ায় হতাশ এই সাহসী কন্যা। আর্থিক টানাপোড়েনের মাঝেও নিজের পড়াশোনার স্বপ্ন বাঁচিয়ে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ হাসিনা এখন সরকারি প্রতিশ্রুতির বাস্তবায়নের অপেক্ষায় প্রহর গুনছে। নারী ও শিশু বিকাশ দপ্তরের এই বিলম্ব নিয়ে স্থানীয় মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *