আইপ্যাক মামলা: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল রাজ্য, স্বস্তিতে ইডি
January 15, 20266:03 pm

আইপ্যাক মামলায় রাজ্য পুলিশের দায়ের করা চারটি এফআইআর-এর ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির দাবিতে মান্যতা দিয়ে শীর্ষ আদালত আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই স্থগিতাদেশ বজায় রাখার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে ঘটনাস্থল ও আশপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশও দেওয়া হয়েছে।
শুনানি চলাকালীন আদালত জানায়, উপযুক্ত তথ্যপ্রমাণ নিয়ে কেন্দ্রীয় সংস্থা তদন্ত করলে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা যায় না। ইডির পক্ষ থেকে এই মামলায় সিবিআই তদন্তের দাবিও জানানো হয়েছে। রাজনৈতিক মহল মনে করছে, শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণ ও কড়া নির্দেশিকা রাজ্য সরকারের জন্য বড়সড় অস্বস্তি তৈরি করল।