মুম্বই কার দখলে? ঠাকরে না কি শিন্ডে-বিজেপি জোট, মহাযুদ্ধের রায় আজ!
January 15, 20263:53 pm

মহারাষ্ট্রে শুরু হয়েছে বহুপ্রতিক্ষিত পৌর নির্বাচন। ২০১৭ সালের পর এই প্রথম মুম্বইসহ ২৯টি পৌর কর্পোরেশনে ভোট গ্রহণ চলছে। এশিয়ার সবচেয়ে ধনী নগর প্রশাসন বিএমসি দখল করতে একদিকে যেমন বাল ঠাকরের উত্তরাধিকার রক্ষায় একজোট হয়েছেন উদ্ভব ও রাজ ঠাকরে, অন্যদিকে নিজেদের আধিপত্য প্রমাণে মরিয়া একনাথ শিন্ডে ও বিজেপি জোট। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটে ভোটারদের উপস্থিতিতে টানটান উত্তেজনা বিরাজ করছে।
এই নির্বাচনের লড়াই মূলত ক্ষমতা ও রাজনৈতিক অস্তিত্বের। বিএমসির ২২৭টি আসনের মধ্যে বিজেপি লড়ছে ১৩৭টিতে এবং শিন্ডে শিবির ৯০টিতে। অন্যদিকে, পুণেতে প্রভাব বাড়াতে একাই লড়ছে অজিত পওয়ারের এনসিপি। মোট ৮৯৩টি ওয়ার্ডের এই মহারণ শেষ হবে বিকেল ৫টা ৩০ মিনিটে। আগামী ১৬ জানুয়ারি সকাল ১০টায় ভোট গণনার পরই নিশ্চিত হবে মহারাষ্ট্রের রাজনীতির আসল কিং মেকার কে।