ব্যর্থ নীতীশকে নিয়ে বিস্ফোরক কোচ! দল থেকে কি চিরতরে বাদ পড়ছেন এই অলরাউন্ডার?

নিউজিল্যান্ডের কাছে হারতেই ভারতীয় শিবিরে অস্বস্তি চরমে। বিশেষ করে ব্যাটিং অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডির পারফরম্যান্সে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। রাজকোটে সুযোগ পেয়েও নীতীশের ব্যর্থতা এবং মাঠে পর্যাপ্ত পরিশ্রম না করার মানসিকতা নিয়ে কড়া সমালোচনা করেছেন তিনি। কোচের এই কড়া বার্তার পর ২২ বছর বয়সী এই ক্রিকেটারের দলে টিকে থাকা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।
অন্যদিকে, নীতীশকে নিয়ে সরব হলেও অভিজ্ঞ রবীন্দ্র জাদেজার অফ-ফর্ম নিয়ে নমনীয় কোচ। ওয়ানডে ক্রিকেটে জাদেজার দীর্ঘদিনের উইকেট খরা এবং ব্যাট হাতে বড় রানের অভাব থাকা সত্ত্বেও তাঁর ওপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। দুশখাতের মতে, জাদেজার ফর্মে ফেরা স্রেফ সময়ের অপেক্ষা। তবে তরুণ নীতীশের ক্ষেত্রে টিম ইন্ডিয়ার কড়া অবস্থান কার্যত তাঁকে ছাঁটাই করার স্পষ্ট ইঙ্গিত বলেই মনে করছে ক্রিকেট মহল।