স্বাধীনতার আগে থেকেই বাস, তবুও SIR তলব! এবার বিপাকে তৃণমূল সাংসদ সামিরুল
January 15, 20264:24 pm

রাজ্যে নির্বাচন কমিশনের এসআইআর শুনানি নিয়ে শোরগোল তুঙ্গে। এবার সেই তালিকায় যুক্ত হলো তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামের নাম। তাঁর পরিবার স্বাধীনতার আগে থেকে রামপুরহাটের স্থায়ী বাসিন্দা হওয়া সত্ত্বেও, আগামী ১৯ জানুয়ারি তাঁকে শুনানির জন্য তলব করা হয়েছে। নথিতে সামান্য অসংগতির কারণে এই তলব বলে জানা গেছে, যা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন সাংসদ।
ইতিমধ্যেই দেব, জয় গোস্বামী ও মহম্মদ শামির মতো ব্যক্তিত্বদেরও এই প্রক্রিয়ায় ডাকা হয়েছে। তৃণমূলের অভিযোগ, শুনানির নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। খসড়া তালিকায় নাম থাকা বৃদ্ধ ও অসুস্থদের সমস্যার কথা বিবেচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক হওয়ার আর্জি জানালেও কমিশনের কড়াকড়ি অব্যাহত। এই ইস্যুকে কেন্দ্র করে বর্তমানে রাজ্য রাজনীতিতে চাপানউতোর তুঙ্গে।