গম্ভীরা শিল্পে সাজছে মালদা স্টেশন: মোদীর হাত ধরে যাত্রা শুরু দেশের প্রথম স্লিপার বন্দে ভারতের
January 15, 20266:03 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৭ জানুয়ারি মালদা টাউন স্টেশন থেকে দেশের প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসসহ ছয় জোড়া ট্রেনের উদ্বোধন করবেন। এই উপলক্ষ্যে স্টেশন চত্বরকে গম্ভীরা শিল্পের মুখোশ, টেরাকোটা ম্যুরাল এবং শ্রীচৈতন্যের মূর্তিতে সাজিয়ে তোলা হচ্ছে। ১৬ জানুয়ারি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্বয়ং প্রস্তুতি খতিয়ে দেখতে মালদায় পৌঁছাবেন।
উদ্বোধনী দিন কামাখ্যাগামী বিশেষ যাত্রীদের জন্য কোনো ভাড়া লাগবে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ডিআরএম মনিশ কুমার গুপ্তাসহ শীর্ষ কর্তারা রাতদিন এক করে কাজের তদারকি করছেন। বন্দে ভারতের রেকটি ১৬ জানুয়ারি ১ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছাবে। এই মহোৎসব ঘিরে উত্তরবঙ্গের প্রবেশদ্বার মালদায় এখন সাজ সাজ রব।