মাত্র ৫৬ হাজারে জেলিওর নতুন ই-স্কুটার: লোড নেবে ১৫০ কেজি!

মাত্র ৫৬ হাজারে জেলিওর নতুন ই-স্কুটার: লোড নেবে ১৫০ কেজি!

জেলিও ই-মবিলিটি ক্ষুদ্র ব্যবসার সুবিধার্থে বাজারে আনলো উন্নত ফিচারের ‘লজিক্স কার্গো’ ইলেকট্রিক স্কুটার। ৫৬,৫৫১ টাকা থেকে শুরু হওয়া এই ই-স্কুটারটি এক চার্জে প্রায় ৬০-৭০ কিমি পথ চলতে সক্ষম। আকর্ষণীয় ডিজাইনের এই যানটি অনায়াসেই ১৫০ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে।

স্মার্ট ফিচারে ঠাসা এই স্কুটারে রয়েছে ডিজিটাল ড্যাশবোর্ড, অ্যান্টি-থেফট অ্যালার্ম এবং কী-লেস এন্ট্রি সুবিধা। টেলিস্কোপিক সাসপেনশনযুক্ত এই ই-স্কুটারটি বর্তমানে বিভিন্ন রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে, যা ডেলিভারি পার্টনারদের জন্য সাশ্রয়ী সমাধান হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *