মাঝ-আকাশে বিমানে আগুনের সঙ্কেত! ১৯০ জন যাত্রী নিয়ে দিল্লিতে রুদ্ধশ্বাস জরুরি অবতরণ

মাঝ-আকাশে বিমানে আগুনের সঙ্কেত! ১৯০ জন যাত্রী নিয়ে দিল্লিতে রুদ্ধশ্বাস জরুরি অবতরণ

সিঙ্গাপুরগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মাঝ-আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে। এআই ২৩৮০ উড়ানটি ওড়ার কিছু পরেই ‘অক্সিলিয়ারি পাওয়ার ইউনিট’-এ আগুন লাগার সঙ্কেত পায়। ১৯০ জন যাত্রী নিয়ে বিমানটি প্রায় এক ঘণ্টা আকাশে থাকার পর পাইলটের তৎপরতায় নিরাপদে রানওয়েতে ফিরে আসে।

এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানান, সমস্ত যাত্রী সুরক্ষিত আছেন এবং তাঁদের বিকল্প বিমানে গন্তব্যে পাঠানো হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে সৃষ্ট এই ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করেছে সংস্থাটি। বর্তমানে বিশেষজ্ঞ দল বিমানটির কারিগরি ত্রুটি খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *