বিস্ফোরক গবেষণা: হিমবাহ গলে মিশছে ‘বিষ’ জিন, মানবসভ্যতা কি বড়সড় মহামারীর মুখে?

বিশ্ব উষ্ণায়নের প্রভাবে হিমবাহ গলে কেবল সমুদ্রের জলস্তর বাড়ছে না, বেরিয়ে আসছে কোটি কোটি বছরের পুরনো প্রাণঘাতী ‘অ্যান্টিবায়োটিক প্রতিরোধক’ জিন। চিনা বিজ্ঞানীদের গবেষণায় দাবি করা হয়েছে, আন্টার্কটিকা ও তিব্বতীয় মালভূমির বরফে বন্দি থাকা এই প্রাচীন জিনগুলো এখন নদী ও হ্রদের জলে মিশছে। ফলে সাধারণ ব্যাকটেরিয়াগুলো আরও শক্তিশালী হয়ে উঠছে, যা ভবিষ্যতে জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকি তৈরি করতে পারে।
বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, এই জিনগুলো জলবাহিত রোগের চিকিৎসাকে কার্যত আসাম্ভব করে তুলতে পারে। বরফ এখন আর কেবল জমাট জল নয়, বরং ক্ষতিকর জীবতত্ত্বের এক বিশাল ভাণ্ডার হয়ে দাঁড়িয়েছে। হিমবাহপুষ্ট জলের মাধ্যমে এই সংক্রমণ পশুপাখি ও মানুষের শরীরে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্ব উষ্ণায়ন এই প্রাচীন ‘জৈব বিপদকে’ মুক্ত করে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সামনে এক কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।