হিমাঙ্কের নিচেও মঙ্গলে বইত নদী! লাল গ্রহের ‘জল-রহস্যের’ অবিশ্বাস্য সমাধান পেলেন বিজ্ঞানীরা

হিমাঙ্কের নিচেও মঙ্গলে বইত নদী! লাল গ্রহের ‘জল-রহস্যের’ অবিশ্বাস্য সমাধান পেলেন বিজ্ঞানীরা

বিজ্ঞানীদের দীর্ঘদিনের ধাঁধা ছিল, হিমাঙ্কের নিচে তাপমাত্রা থাকা সত্ত্বেও প্রাচীন মঙ্গলে কীভাবে তরল নদী ও হ্রদ টিকে ছিল। রাইস বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণা জানাচ্ছে, মঙ্গলের জলাশয়গুলোর উপরে একসময় বরফের অত্যন্ত পাতলা ‘মরসুমি চাদর’ তৈরি হতো। এই পাতলা স্তরটি প্রাকৃতিক কম্বলের মতো কাজ করে জলের তাপ ধরে রাখত এবং বাষ্পীভবন রোধ করত, যার ফলে কনকনে ঠান্ডাতেও বরফের নিচে তরল স্রোত বহমান থাকত।

নাসার কিউরিওসিটি রোভারের পাঠানো তথ্য বিশ্লেষণ করে কৃত্রিম বায়ুমণ্ডল তৈরির মাধ্যমে এই রহস্যের কিনারা করেছেন মার্কিন গবেষকরা। তাঁরা জানিয়েছেন, এই বরফের আবরণটি স্থায়ী ছিল না বলেই মঙ্গলের মাটিতে এর কোনো চিহ্ন মেলেনি। মূলত কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ বায়ুমণ্ডল ও এই পাতলা বরফ-স্তরের যুগলবন্দিতেই কোটি কোটি বছর আগে রুক্ষ মঙ্গলে প্রাণের অনুকূল পরিবেশ ও টলটলে জলের অস্তিত্ব সম্ভব হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *