চতুর্দশ সন্তানকে অস্বীকার করেও কেন হঠাৎ হেফাজত চাইছেন ইলন মাস্ক?

মার্কিন লেখিকা অ্যাশলে সেন্ট ক্লেয়ারের গর্ভজাত সন্তানকে প্রথমে স্বীকৃতি না দিলেও, এখন তার পূর্ণ অধিকার পেতে মরিয়া বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। ২০২৪ সালে জন্ম নেওয়া এই শিশুটি মাস্কের চতুর্দশ সন্তান বলে দাবি করা হলেও এতদিন টেসলা-কর্তা এ বিষয়ে নিশ্চুপ ছিলেন। তবে সম্প্রতি অ্যাশলে রূপান্তরকামী সম্প্রদায়ের সমর্থনে পোস্ট করায় পরিস্থিতি বদলে যায়। মাস্কের আশঙ্কা, তাঁর সন্তানকেও লিঙ্গ পরিবর্তনের পথে চালিত করা হতে পারে, যা তিনি কোনোভাবেই মেনে নিতে নারাজ।
অন্যদিকে, অ্যাশলে আদালতের দ্বারস্থ হয়ে জানিয়েছেন যে তিনি সন্তানকে একাই বড় করতে চান এবং মাস্কের প্রভাব থেকে তাকে মুক্ত রাখতে আগ্রহী। তিনি অভিযোগ করেছেন, জন্মের পর মাস্ক মাত্র তিনবার সন্তানের মুখ দেখেছেন এবং বর্তমানে ভরণপোষণের অর্থও কমিয়ে দিয়েছেন। ব্যক্তিগত সম্পর্কের জটিলতা ও আদর্শগত সংঘাতের জেরে এই আইনি লড়াই এখন বিশ্বজুড়ে চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।