১০ মিনিটে ডেলিভারি আর নয়? ব্লিঙ্কইটের পথে হেঁটে বড় সিদ্ধান্ত নিল জেপ্টো-সুইগি!

১০ মিনিটে ডেলিভারি আর নয়? ব্লিঙ্কইটের পথে হেঁটে বড় সিদ্ধান্ত নিল জেপ্টো-সুইগি!

কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডবীয়র আপত্তির মুখে ১০ মিনিটে পণ্য পৌঁছে দেওয়ার চটকদার বিজ্ঞাপন বন্ধের সিদ্ধান্ত নিল জেপ্টো, সুইগি ও ফ্লিপকার্ট। সম্প্রতি ই-কমার্স সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে মন্ত্রী এই দ্রুত ডেলিভারির দাবি নিয়ে সরব হন। যদিও সরকারের পক্ষ থেকে কোনো লিখিত নির্দেশিকা দেওয়া হয়নি, তবে গিগ কর্মীদের নিরাপত্তা ও দুর্ঘটনার ঝুঁকি এড়াতে মন্ত্রীর ‘পরামর্শ’ মেনেই এই পদক্ষেপ নিয়েছে সংস্থাগুলো।

উল্লেখ্য, দ্রুত পণ্য ডেলিভারি করতে গিয়ে ডেলিভারি বয়দের জীবনের ঝুঁকি এবং সামাজিক সুরক্ষার দাবিতে তাদের সাম্প্রতিক ধর্মঘট নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছিল। ব্লিঙ্কইট প্রথম এই বিজ্ঞাপন বাতিলের পথে হাঁটলেও এবার বাকি বড় সংস্থাগুলোও সেই একই পথ অনুসরণ করল। মূলত কর্মীদের সুরক্ষা এবং সংসদীয় চাপের মুখে পড়েই ই-কমার্স জায়ান্টরা তাদের বিপণন কৌশলে এই বড়সড় বদল আনতে বাধ্য হয়েছে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *