ফ্লপ ছবির লম্বা তালিকা, তবুও কোটিপতি! নীল নীতিন মুকেশের সম্পত্তির পরিমাণ চমকে দেবে

ফ্লপ ছবির লম্বা তালিকা, তবুও কোটিপতি! নীল নীতিন মুকেশের সম্পত্তির পরিমাণ চমকে দেবে

৪৪ বছরে পা দিলেন অভিনেতা নীল নীতিন মুকেশ। লতা মঙ্গেশকরের নামকরণ করা এই অভিনেতা বলিউডে ১৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ‘নিউ ইয়র্ক’ বা ‘জনি গদ্দার’-এর মতো কিছু উল্লেখযোগ্য কাজ করলেও, তাঁর ঝুলিতে ব্যর্থ ছবির সংখ্যাই বেশি। এক সময় বলিউডের ‘অসফল নায়ক’ তকমা পেলেও বিলাসবহুল জীবনযাপনে তিনি অনেককেই টেক্কা দিতে পারেন।

বর্তমানে নীল প্রায় ৪০ কোটি টাকার সম্পত্তির মালিক। অভিনয়ের পাশাপাশি নিজস্ব প্রযোজনা সংস্থা এবং নামী ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকে তাঁর মোটা অঙ্কের আয় হয়। মুম্বইয়ের বিলাসবহুল আবাসন ও দামি গাড়ির সংগ্রহ তাঁর সাফল্যের অন্য দিকটিই তুলে ধরে। পর পর ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও নীল আজও বিনোদন জগতের অন্যতম ধনী ব্যক্তিত্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *