ভোটকেন্দ্রে অক্ষয়ের পা জড়িয়ে ধরলেন যুবতী! কী করলেন অভিনেতা?
January 15, 20265:00 pm

বৃহন্মুম্বই পুরনিগম নির্বাচনের ভোট দিয়ে বেরোনোর সময় এক নজিরবিহীন পরিস্থিতির সম্মুখীন হলেন অক্ষয় কুমার। ভোটকেন্দ্রের বাইরে হঠাৎই এক যুবতী অভিনেতার পা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন এবং আর্থিক সাহায্যের আবেদন জানান। ওই যুবতী জানান, তাঁর বাবা ঋণের দায়ে জর্জরিত এবং চরম অর্থকষ্টে দিন কাটছে তাঁদের পরিবারের।
পেশাদারিত্ব ও মানবিকতার পরিচয় দিয়ে অক্ষয় বিষয়টি এড়িয়ে যাননি। তিনি তৎক্ষণাৎ নিজের সহযোগীকে নির্দেশ দেন ওই যুবতীর ফোন নম্বরটি নথিভুক্ত করে নেওয়ার জন্য। বলিউডের ‘খিলাড়ি’ শেষ পর্যন্ত এই অনুরাগীর পাশে দাঁড়ান কি না, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে নেটপাড়া।