মার্কিন অভিবাসনে বড় ধাক্কা! ৭৫ দেশের ভিসা বন্ধের কড়া নির্দেশ ট্রাম্পের, তালিকায় কারা?
January 15, 20265:01 pm

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া অভিবাসন নীতির জেরে বড়সড় পদক্ষেপ নিল মার্কিন প্রশাসন। বুধবার বিদেশ দফতর ঘোষণা করেছে, অনির্দিষ্টকালের জন্য বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান স্থগিত করা হচ্ছে। মার্কিন নাগরিকদের জনকল্যাণ ও সম্পদ রক্ষা নিশ্চিত করতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
ভিসা বাতিলের তালিকায় সোমালিয়া, ইরান ও হাইতির মতো দেশগুলোর নাম প্রাথমিকভাবে উঠে এসেছে। জল্পনা রয়েছে, তালিকায় রাশিয়া, আফগানিস্তান ও ব্রাজিলের মতো দেশও থাকতে পারে। আগামী ২১ জানুয়ারি থেকে এই স্থগিতাদেশ কার্যকর হওয়ার কথা। আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।