সাই হস্টেলে দুই উদীয়মান তারকার রহস্যমৃত্যু: কবাডি ও অ্যাথলেটিক্স দুনিয়ায় শোকের ছায়া!
January 15, 20265:26 pm

কেরলের কোল্লামে স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়ার (সাই) হস্টেল থেকে উদ্ধার হলো দুই নাবালিকা খেলোয়াড়ের ঝুলন্ত দেহ। মৃতদের মধ্যে একজন কবাডি এবং অন্যজন অ্যাথলেটিক্সের প্রশিক্ষণ নিচ্ছিল। বৃহস্পতিবার ভোরে অনুশীলনে না আসায় ঘরের দরজা ভেঙে দশম ও দ্বাদশ শ্রেণির এই দুই ছাত্রীর নিথর দেহ উদ্ধার করেন কর্তৃপক্ষ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, মৃতরা কোঝিকোড় ও তিরুঅনন্তপুরমের বাসিন্দা। বুধবার রাতে তারা একই ঘরে থাকলেও ভোরের এই মর্মান্তিক পরিণতির কারণ এখনও অস্পষ্ট। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখতে দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।