কলকাতায় সিবিআই-এর মেগা অপারেশন: আলিপুরের বিলাসবহুল আবাসনে তল্লাশিতে কেন্দ্রীয় বাহিনী!

কলকাতায় সিবিআই-এর মেগা অপারেশন: আলিপুরের বিলাসবহুল আবাসনে তল্লাশিতে কেন্দ্রীয় বাহিনী!

ইডির পর এবার কলকাতায় বড়সড় অভিযানে নামল সিবিআই। কয়েক কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি ও আর্থিক তছরুপের মামলায় বুধবার সকাল থেকে শহরের পাঁচটি জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিশেষ নজর দেওয়া হচ্ছে আলিপুর নিউ রোডের ‘গণেশ কোর্ট’ নামক এক বিলাসবহুল আবাসনে, যেখানে ভারী নিরাপত্তার মধ্যে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা।

ইন্ডিয়ান ব্যাঙ্কের ঝাড়খণ্ড শাখা থেকে প্রায় ৫৬১ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলার সূত্র ধরেই এই তৎপরতা। তদন্তকারীদের দাবি, ২০১৬ সালে জাল নথির মাধ্যমে ঋণ নিয়ে এই জালিয়াতি করা হয়েছিল। রাজেশ্বরী আয়রন অ্যান্ড স্টিল কো ম্পা নির দুই ডিরেক্টরসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু করে রাঁচি শাখা এই অভিযান চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *