লক্ষ্য এবার নিখুঁত! ট্রাম্পকে সরাসরি খুনের হুমকি দিয়ে তোলপাড় ফেলল ইরান

লক্ষ্য এবার নিখুঁত! ট্রাম্পকে সরাসরি খুনের হুমকি দিয়ে তোলপাড় ফেলল ইরান

আমেরিকা ও ইরানের মধ্যেকার দীর্ঘদিনের সংঘাত এবার চরমে পৌঁছেছে। ২০২৪ সালে পেনসিলভ্যানিয়ার জনসভায় ডোনাল্ড ট্রাম্পের ওপর হওয়া প্রাণঘাতী হামলার রক্তাক্ত ছবি প্রচার করে সরাসরি হুমকি দিয়েছে ইরানের একটি সরকারি সংবাদমাধ্যম। পার্সি ভাষায় লেখা সেই বার্তায় সাফ জানানো হয়েছে, এবার আর লক্ষ্যভ্রষ্ট হবে না ঘাতকের গুলি। কট্টরপন্থী ধর্মীয় শাসনের বিরুদ্ধে ট্রাম্পের কড়া অবস্থান এবং সামরিক অভিযানের হুঁশিয়ারির পাল্টায় তেহরানের এই প্রচ্ছন্ন বার্তায় বিশ্বজুড়ে তীব্র চাঞ্চল্য ও কূটনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

ইরানের অভ্যন্তরীণ বিদ্রোহ দমন নিয়ে ওয়াশিংটনের ক্রমাগত চাপে ক্ষুব্ধ তেহরান প্রশাসন এই হুমকিতে উস্কানি দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাংবাদিক এমিলি শ্র্যাডার এই হুমকির ছবি প্রকাশ্যে আনলে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। যদিও ট্রাম্পকে লক্ষ্য করে এমন ভয়াবহ হুমকির বিষয়ে এখন পর্যন্ত ওয়াশিংটন বা তেহরান কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। প্রশাসনের ব্যর্থতা ঢাকতে ইরান পরিকল্পিতভাবে এমন উগ্র জাতীয়তাবাদী প্রচার চালাচ্ছে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে এখন জোর জল্পনা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *