নাজমুলকে সরিয়ে দিচ্ছে BCB!
January 15, 20265:35 pm

ক্রিকেটারদের অনড় অবস্থানের মুখে অবশেষে নতিস্বীকার করতে বাধ্য হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের অর্থ কমিটির প্রভাবশালী সদস্য নাজমুল ইসলামকে তার সব ধরনের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। যদিও ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।
দীর্ঘদিন ধরেই ক্রিকেটারদের বিভিন্ন দাবি-দাওয়া এবং সংগঠনের পক্ষ থেকে নাজমুল ইসলামের অপসারণের জন্য চাপ দেওয়া হচ্ছিল। উদ্ভূত পরিস্থিতিতে দেশের ক্রিকেট কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। বিসিবির এই নমনীয় সিদ্ধান্তের পর এখন দেখার বিষয়, মাঠের ক্রিকেট আবার কবে নাগাদ সচল হয় এবং ক্রিকেটাররা অনুশীলনে ফেরেন কি না।