কেন্দ্রীয় সংস্থার তদন্তে রাজ্যের হস্তক্ষেপ কি সম্ভব? বড় প্রশ্ন সুপ্রিম কোর্টের
January 15, 20265:38 pm

আইপ্যাক (I-PAC) মামলায় বৃহস্পতিবার এক তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ জানাল সুপ্রিম কোর্ট। বিচারপতিদের মতে, এই মামলায় একটি অত্যন্ত গুরুতর আইনি প্রশ্ন জড়িয়ে রয়েছে। বিষয়টি হলো— এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বা অন্য কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে রাজ্য সরকারের কোনো সংস্থা হস্তক্ষেপ করতে পারে কি না।
দুই বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চের প্রাথমিক অভিমত, এই আইনি জটিলতাটি সুপ্রিম কোর্টের বিস্তারিতভাবে খতিয়ে দেখা প্রয়োজন। কেন্দ্রীয় ও রাজ্য সংস্থাগুলির এক্তিয়ার সংক্রান্ত এই স্বচ্ছতা নিশ্চিত করতেই আইপ্যাক মামলার সঙ্গে যুক্ত প্রতিটি পক্ষকে নোটিশ জারি করেছে দেশের শীর্ষ আদালত।